টাঙ্গাইলে প্রতিবন্ধী ও ভিক্ষুকদের রিকশা ও গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩ আপডেট: : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮
টাঙ্গাইলে প্রতিবন্ধী ও ভিক্ষুকদের রিকশা ও গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। ছবি: বাসস

টাঙ্গাইল, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার মধুপুর ইপজেলায় প্রতিবন্ধী ও ভিক্ষুকদের পুনর্বাসন ও সুবিধাভোগীদের মাঝে অটোরিকশা এবং গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার সকাল ১১টায় মধুপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুবিধাভোগীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফা হক প্রতিবন্ধী ও ভিক্ষুকের মাঝে ৬টি ব্যাটারি চালিত অটো রিকশা এবং ২২ জন পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল এবং ৫৭ জন হতদরিদ্রদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা 
প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু কাল
বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের মঈন আলী
পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় সারাদেশে ১ হাজার ৫০৬ জন গ্রেফতার 
রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে সন্ত্রাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে : মীর হেলাল
ফেনীর অসুস্থ সুমন দাসের চিকিৎসায় তারেক রহমানের আর্থিক সহায়তা 
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
পোল্যান্ড সীমান্ত শক্তিশালী করতে সৈন্য পাঠাবে জার্মানি
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন
১০